ইবিতে একুশ শতকের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ইবিতে চলছে দক্ষতার পরিচয়ের কর্মশালা

ইবিতে চলছে দক্ষতার পরিচয়ের কর্মশালা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘একুশ শতকের দক্ষতাসমূহের পরিচয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুইটি সেশনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারি ভবনে কর্মশালাটি শুরু হয়। 

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের অনলাইন প্লাটফর্ম বিওয়াইসিএলএক্স এর ফ্যাকাল্টি মেসবাহ উদ্দিন হাসিব ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া।

সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান বলেন, আমরা মনে করি এই যুগের স্কিলস মানে অনেক কিছু। কিন্তু কখনও ভাবি না আসলে কী কী স্কিল প্রয়োজন। আমাদের প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে। তাই আমাদের সবসময় নতুন কিছু শিখতে হবে। যুগের সাথে স্কিলগুলো চেঞ্জ হচ্ছে, তাই পার্সোনালি স্কিল বাড়াতে হবে। আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি নিজেও জানি না কোন চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছি। তাই এখন যে স্কিলগুলো দরকার সেগুলোই আমরা একুশ শতকের স্কিল বলছি। এসময় তিনি অংশগ্রহণকারী বিভিন্ন স্কিলের সাথে পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন: ফুলপরীকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের আদেশ কাল

ফ্যাকাল্টি মেসবাহ উদ্দিন হাসিব বলেন, নিজেকে প্রশ্ন করতে হবে কেন আপনি শিখতে চান। একুশ শতক বলতে বোঝায় ক্রিটিকাল থিংকিং খুব গুরুত্বপূর্ণ। আর ক্রিয়েভিটি হল নতুন কিছু তৈরি করা। আমাদের সমাজে একটা আইডিয়া আছে যারা গান গায়, নাচে, ছবি আঁকে এরকম লোকজনই ক্রিয়েভিট। এটা ভুল ধারণা। আমরা দিনশেষে সবাই ক্রিয়েভিট। কোথায় সেটা ব্যবহার করছি এটাই আমাদের জানার বিষয়। এসময় তিনি একুশ শতকে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, দপ্তর সম্পাদক রনি সাহা, সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, হেড অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন পল্পব আহমেদ সিয়াম, হেড অব আইটি অ্যান্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনটির ডেপুটি হেড অব আইটি অ্যান্ড ডিজাইন সাজ্জাদ হোসেন সৈকত, ডেপুটি হেড অব রিসার্চ অনন্যা রহমান, হেড অব হাইয়ার স্ট্যাডি শিহাব উদ্দিন, হেড অব হিউম্যান রিসোর্চ রিয়াজ হাসান রবিন, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুকান্ত দাস সহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল!
  • ০৯ নভেম্বর ২০২৬
পর্দার ‘সীতা’ সাই পল্লবী বাস্তবে কেমন জীবনসঙ্গী চান, জানালে…
  • ০৯ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সদরঘাটের লঞ্চে ১৮ লাখ টাকা চাঁদা দাবি, জবি ছাত্রদল নেতাকে শ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950