৫ টাকার দ্বন্দ্বে ববি ছাত্রকে পেটালেন স্থানীয়রা, সড়ক অবরোধ

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন ববি ছাত্ররা

মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন ববি ছাত্ররা © সংগৃহীত

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের (ববি) এক ছাত্রের ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়েছে অটোরিকশাচালকের সঙ্গে। ৫ টাকা নিয়ে এ দ্বন্দ্বের জেরে স্থানীয়রা পিটিয়েছেন ও ছাত্রকে। এর প্রতিবাদে মধ্যরাতে নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ করেন শিক্ষার্থীরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষক ও পু‌লিশের আশ্বাসে সড়ক থে‌কে সরে যান ছাত্ররা।

বিশ্ববিদ্যালয়ের ক‌ম্পিউটার সা‌য়েন্স অ্যান্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং বিভা‌গের সপ্তম ব্যাচের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমতলা মোড়ে নেমে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। এ সময় চালককে ৫ টাকা ভাড়া দিলে ১০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি গালি দিলে আমি থাপ্পড় দেই। এ সময় তিনি আমার কলার ধরেন।

তিনি আরও বলেন, একপর্যায়ে বাংলাবাজার এলাকার আরিফ কিছু না বুঝেই আমাকে মারধর শুরু করেন। প্রথমে আমাকে মারধরের পর ১৫ থেকে ১৬ জনের দল নিয়ে আসেন আরিফ। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে আসেন। আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি আমরা।

এ বিষেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, মারধরের শিকার ছাত্রকে থানায় অভিযোগ দিতে বলেছি। হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে স‌রিয়ে দেওয়া হয়েছে।

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের সড়কে অবস্থানের খবর পেয়ে আমরা তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি। হামলাকারীকে আইনের আওতায় আনা হবে। এরপর তারা সড়ক থেকে উঠে গেছেন। যান চলাচল স্বাভাবিক আছে।

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950