আমরা আগামী দিনে বিশ্বে নেতৃত্ব দেব: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
প্রফেসর ড. মো. মশিউর রহমান

প্রফেসর ড. মো. মশিউর রহমান © সংগৃহীত

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, তোমাদের এ পর্যায়ে আসতে পূর্বপুরুষেরা, ৩০ লাখ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন, শুধু আমরা ভালো থাকব বলে। দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছে। 

তিনি বলেছেন, তাদের সেই নির্যাতন সয়ে যাওয়া এবং ৩০ লাখ শহীদের জন্য আমাদের রক্তঋণ আছে। সেই জীবন নিঃশেষ করা মানুষের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক আছে। জীবন উচ্ছন্নে যাওয়ার নয়। আমরা আগামী দিনে বিশ্বে নেতৃত্ব দেব। এগুলো স্বপ্ন নয়, এটিই আমরা করব।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কমার্স কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর ঢাকা জেলা পর্যায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মশিউর বলেন, তুমি জীবনে পণ করো, অন্য সবাই যদি এগিয়ে যায় তুমি কোনো দিন অসৎ হবে না, দুর্নীতিবাজ হবে না। তুমি হবে সৃজনশীল, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীকে বলব তুমি শুধু তোমার ভাগ্য পরিবর্তন করবে না, পুরো বাংলাদেশকে পাল্টে দিতে হবে। সে কারণেই আমরা সৃজনশীলতার পথ ধরে ক্রীড়া, সংস্কৃতি এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি।

আরও পড়ুন: সমাবর্তন ফি কমানোর দাবি জাবি শিক্ষার্থীদের

ঢাকা কমার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকা কমার্স কলেজের পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর মো. আবু সালেহ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের তোমরা যারা শিক্ষার্থী তোমাদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। তোমাদের এখন শৃঙ্খল ভাঙার সময়। তোমাদের এখন হার না মানার সময়। তোমরা যা ইচ্ছা তাই কর- ফেসবুক, অনলাইনে থাকো। ইউটিউব দেখ। তাতে আমার বাধা নেই। কিন্তু তোমাকে অবশ্যই প্রতিদিন নির্ধারিত একটি সময় পড়াশোনায় দিতেই হবে।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence