সমাবর্তন ফি কমানোর দাবি জাবি শিক্ষার্থীদের

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
জাহাঙ্গীরনগরে সমাবর্তনপ্রত্যাশীদের মানববন্ধন

জাহাঙ্গীরনগরে সমাবর্তনপ্রত্যাশীদের মানববন্ধন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তনের ফি কমানো ও সময়সীমা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনপ্রত্যাশীরা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসব দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনকারীদের দাবিগুলো হলো, সমাবর্তন ফি এক হাজার টাকা করা, উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া, সবার জন্য কালো গাউনের ব্যবস্থা করা এবং দাবিগুলো মেনে দুই কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি করা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আতিকা বলেন, “৬ষ্ঠ সমাবর্তনে ২০ হাজার শিক্ষার্থীর অংশ নেওয়া কথা। রেজিস্ট্রেশনের আর মাত্র চারদিন বাকি। অথচ এখন পর্যন্ত মাত্র দুই হাজার ৮০০ জন রেজিস্ট্রেশন করেছেন। অনেকের কাছে রেজিস্ট্রেশন ফি বেশি মনে নাও হতে পারে। কিন্তু যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করলো তাদের জন্য এ ফি অনেক বেশি। তাই ফি কমাতে হবে।”

আরো পড়ুন: ৩৭ বছরেও নিরসন হয়নি জাবি গ্রন্থাগারের আসন সংকট

বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন ,“ রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করতে হবে এবং রেজিস্ট্রেশনের সময়সীমা আরও পাঁচদিন বাড়িয়ে ১৫ তারিখ পর্যন্ত করতে হবে। আর সমাবর্তনে গাউন হিসেবে লাল কাপড় দিতে পারবে না, কালো গাউনের ব্যবস্থা করতে হবে।”

মানববন্ধন শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরে জন্য রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা, উভয় ডিগ্রি একসঙ্গে ৪০০০, এমফিল ৬০০০, পিএইচডি ৭০০০ এবং উইকেন্ড/ইভিনিংয়ের জন্য ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগ: জাবি
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬