৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয়

২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৩২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শীতকালীন অবকাশ শুরু হচ্ছে আজ রবিবার (২৫ ডিসেম্বর) থেকে। চলবে আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত। মোট এ পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. ম. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

আরও পড়ুন: র‍্যাগিংয়ের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বহিষ্কার

শীতকালীন অবকাশ ২৯ ডিসেম্বর পর্যন্ত হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি মাসুম হাওলাদার জানান, হলে অনেক শিক্ষার্থী আছেন, যারা শীতকালীন অবকাশে বাড়িতে যাবেন না; অনেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাছাড়া অনেকেই টিউশ‌নির সাথে যুক্ত। তারা যেন কোনও ধরনের বিপাকে না পড়েন, সেজন্য হল প্রশাসন হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬