খুবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু ২৭ ডিসেম্বর

২৩ ডিসেম্বর ২০২২, ০৫:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম থেকে ৬ষ্ঠ মেধা তালিকায় যে সব শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তি হয়েছে তাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম। যা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তিতে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল ও শিক্ষা স্কুলের জন্য ১৩ হাজার ১৩০ টাকা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং চারুকলা স্কুলের জন্য ১২ হাজার ১৩০ টাকা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের জন্য ১৬ হাজার ১৩০ টাকা এবং জীববিজ্ঞান স্কুলের জন্য ১৭ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে প্রাথমিকভাবে ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত ৫ হাজার টাকা থেকে সমন্বয় করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে ৭ম বার ভর্তির জন্য যে সব উত্তীর্ণ শিক্ষার্থী ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাকা হবে তাদেরকে আগামী ২৬ ডিসেম্বর এবং ৮ম বার ভর্তির জন্য যে সব উত্তীর্ণ শিক্ষার্থী ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাকা হবে তাদেরকে আগামী ৩০ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ফিস ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬