আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবলে যৌথ চ্যাম্পিয়ন ইবি ও চবি

২১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবলে যৌথ চ্যাম্পিয়ন ইবি ও চবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবলে যৌথ চ্যাম্পিয়ন ইবি ও চবি © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২ এর ফাইনালে ছাত্রদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ছাত্রীদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ভলিবল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় অতিথিরা চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অর্জকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদের খেলা ২-২ সেটে অমীমাংসিত থাকায় উভয় বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অন্যদিকে, ছাত্রীদের ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন: দেশে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল গঠন করা উচিত: ইউজিসি সদস্য

এদিকে, ছাত্রদের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) ৩-১ সেটে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। এরআগে, মঙ্গলবার ছাত্রীদের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) ৩-০ সেটে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২ গত ১৮ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়। ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ১৪টি এবং ছাত্রীদের ৮টি টীম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close