৩১ বছর বয়সে না ফেরার দেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক

২০ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
আরিফুল ইসলাম

আরিফুল ইসলাম © টিডিসি ফটো

ব্রেইন স্ট্রোক করে মাত্র ৩১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আরিফুল ইসলাম। সর্বশেষ তিনি কুয়েটের অর্থনীতি বিষয়ের প্রভাষক ছিলেন।

তিনি গত ১৪ ডিসেম্বর অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯:০৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সাতক্ষীরায় তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

আরও পড়ুন: গবেষণা ছাড়া প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্ভব নয়: রবি উপাচার্য

তিনি ২০১৮ সালের মার্চে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দান করেন এবং ৩০ জুলাই ২০২২ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দায়িত্ব পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম চেয়ারম্যান হিসেবে। পরবর্তীতে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং তিনি সর্বশেষ সেখানেই কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, আরিফুল ইসলাম ১৯৯১ সালের ২ অক্টোবর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
  • ১০ নভেম্বর ২০২৬
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950