জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতাকর্মীদের বিক্ষোভ

১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ PM
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ © সংগৃহীত

জামালপুরে রেলক্রসিংয়ের গেট নামিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া জেলার আরও কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে শহরের বন্দের বাড়ি এলাকায় জামালপুর-ঢাকা রেললাইনের একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। একই দিন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিকপাইত এলাকায়ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বন্দের বাড়ি এলাকায় রেলক্রসিংয়ের গেট নামিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, লড়াই করে বাঁচতে চাই এবং ‘আজকের ধর্মঘট সফল হোক’সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজনকে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। তবে ভিডিওটির স্থান ও ঘটনার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে একই দিন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিকপাইত এলাকায়ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এসব ঘটনায় রেল ও সড়ক যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘এ বিষয়ে এখনো জানি না। আপনার কাছ থেকেই অবগত হলাম।’

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950