আসন ফাঁকা, একটি বিভাগে একজনকে ডেকেছে জবি

১৯ ডিসেম্বর ২০২২, ১০:০৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের একটি আসন ফাঁকা রয়েছে। এটি পূরণে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজনকে ভর্তি সম্পন্ন করতে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় নাট্যকলা বিভাগের ৪৮তম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীকে ওয়েবসাইটের (http://admission.jnu.ac.bd/) মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বরা হয়েছে, নির্ধারিত সময়ে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন আবেদন বিবেচনা করা হবে না। ভর্তি ফি জমা দেবার তারিখ ১৮ থেকে ২০ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। প্রয়োজনীয় সনদপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দেয়ার তারিখ ১৮ থেকে ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আরো পড়ুন: যবিপ্রবির চতুর্থ সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি

যে সব সনদপত্র ও কাগজপত্রাদি জমা দিতে হবে-
ক. ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত Acknowledgement Slip ও সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
খ. এসএসসি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র;
গ. এইচএসসি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র;
ঘ. আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ-ফোর সাইজের খাম।

উল্লিখিত সনদ ও কাগজপত্র মনোনয়নপত্রপ্রাপ্ত বিভাগে নির্ধারিত তারিখে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজনের ফরম ও কাগজপত্র কোন অবস্থাতেই অন্যজন দিতে পারবে না।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬