কুবির বিতর্কিত সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত

১৭ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্কিত সেই শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। শিক্ষকদের হাইকোর্টে দায়ের করা রিটের আলোকে এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) হাইকোর্ট থেকে এ-সংক্রান্ত চিঠি কুবিতে পাঠানো হয়। সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক ও মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে রিট আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন। জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজুর সই করা চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ কয়েকজন পরিচালককেও পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ২ নভেম্বর একাধিক বিভাগে শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কুবি। অভিযোগ উঠেছে, এক প্রার্থীর নির্ধারিত যোগ্যতা না থাকায় অনুবিধি যোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। গত ২৭ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে শিক্ষকরা উপাচার্য বরাবর চিঠি দেন।

আরো পড়ুন: শিক্ষক সমিতির আপত্তির পরও নিয়োগে অনড় কুবি উপাচার্য

পরে চিঠি প্রাপ্তি স্বীকারের অনুলিপি দেওয়া না হলে ও বিষয়টি আমলে না নিলে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এর পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত থেকে এ ধরনের নির্দেশনা এলো।

আইনজীবী মোতাহের হোসেন গণমাধ্যমকে বলেন, বিজ্ঞপ্তিটি সিন্ডিকেট অনুমোদিত নয়। এতে এমনভাবে অনুবিধি যুক্ত করা হয়েছে, যাতে অযোগ্য ব্যক্তিও শিক্ষক হতে পারে।

অপপ্রচারে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন মোয়াজ্জেম, জানাল…
  • ০৭ মার্চ ২০২৬
ড্যাফোডিলে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের শাখা কমিটির অনুমোদন
  • ০৭ মার্চ ২০২৬
বদর যুদ্ধের স্মৃতিবিজড়িত দিবস আজ, ইতিহাসের বাঁক বদলে যায় যে…
  • ০৭ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ৪ সন্তানের জননীকে সংঘবদ্ধ…
  • ০৭ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদ নোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফ…
  • ০৭ মার্চ ২০২৬
সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মচারী নিহত
  • ০৭ মার্চ ২০২৬