জবিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

১৬ ডিসেম্বর ২০২২, ১১:৫৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মহান বিজয় দিবস উদযাপিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মহান বিজয় দিবস উদযাপিত © টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে এই দিবস পালিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১২টায় ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। বিকাল ৩টায় সংগীত বিভাগের তত্ত্বাবধায়নে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়া চারুকলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় গত ১৪ ডিসেম্বর শুরু হওয়া ‘আলোকচিত্র ডকুমেন্টেশন ও স্থাপনা প্রদর্শনী’টি সকলের জন্য উন্মুক্ত ছিল এবং প্রদশর্নীটি ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: নতুন তথ্য দিয়েছে র‍্যাব: ফারদিন ইস্যুতে বুয়েট শিক্ষার্থীরা

এইদিকে ‘মহান বিজয় দিবস-২০২২’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির পক্ষ হতে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

ট্যাগ: জবি
৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950