বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের কাছাকাছি দাঁড়িয়ে আছি: ইবি উপাচার্য

১৬ ডিসেম্বর ২০২২, ০৮:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সকালে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সকালে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ভাঙা গড়ার মধ্য দিয়ে আমরা ৫১ বছর পার করেছি। বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পেশাজীবী মানুষের চোখে একটি স্বপ্নের আভা বিরাজ করছে।  সেই আভাকে উজ্জ্বল করার জন্য সকলে মিলে এগিয়ে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার অনকেটা কাছাকাছি চলে এসেছি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সকালে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুন: পড়াশোনার বিকল্প কিছুই নেই, ফেসবুক ব্যবহার কমাতে হবে

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন আবাসিক হল ও বিভিন্ন বিভাগসমূহ মুক্তবাংলায় পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে সেখানে এক মিনিট নিরাবতা পালন এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির ভলি খেলাায় জয়ী হয়েছে কর্মকর্তা সমিতি। খেলা শেষে পুরস্কারে বিতরণ করা হয়।

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ
  • ১৭ মার্চ ২০২৬
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
  • ১৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা
  • ১৭ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার
  • ১৭ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
  • ১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence