কোনো অপশক্তিকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

১৬ ডিসেম্বর ২০২২, ০৫:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ফাইল ফটো

ফাইল ফটো © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনো অপশক্তিকে বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রযাত্রাকে নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজির উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আজকে শহীদের রক্তস্নাত এই বাংলায় তাদের দেওয়া বিজয়ের দিনে দাঁড়িয়ে অঙ্গীকার ব্যক্ত করছি কোনো অপশক্তিকে বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রযাত্রাকে নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না। আজকের স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাঠে নেমেছে। যারা তাদের শাসনামলে দুঃশাসন কায়েম করেছিল, দুর্নীতি দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিক নির্যাতন, নারী নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই দুঃশাসনকে মানুষ কীভাবে বিশ্বাস করবে? তাই তাদের অনেক রকমের আস্ফালন ও কথা সত্ত্বেও মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। মানুষকে সাথে না পেয়ে এখন তারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কোটি কোটি টাকা খরচ করে বিদেশি লবিস্ট নিয়োগ করেছে।

আরও পড়ুন: বেড়েছে শিক্ষা পরিবার, কমেছে গুণগত মান

দীপু মনি বলেন, আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এগোতে হবে আরও বহুদূর। শুধুমাত্র স্বাধীনতার পক্ষের শক্তিই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।  সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না। সাম্প্রদায়িক, খুনি ও তাদের দোসরদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আমাদের এই স্বাধীনতায় যত রক্ত ঝরেছে, পৃথিবীর আর কোনো জাতিকে এত রক্ত তাদের স্বাধীনতার জন্য দিতে হয়নি। আমাদের অসংখ্য শিক্ষার্থী এবং অসংখ্য শিক্ষক রক্ত দিয়েছেন। আমরা গত দুদিন আগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছি। সেখানে এখন পর্যন্ত যে তালিকা পাওয়া যায় তাতে ১১১১ জন বুদ্ধিজীবীর মধ্যে ৯৬০ জনেরও বেশি শিক্ষক। শুধুমাত্র দেশকে মেধাশূণ্য করতেই নয় বরং প্রতিহিংসার বসে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কারণ, তারা সবাই বঙ্গবন্ধুর সেই স্বাধীনতা সংগ্রামের সহযোদ্ধা ছিলেন, অনুসারী ছিলেন। তারা মানুষকে যার যার জায়গায় থেকে উদ্বুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনে জিতলেও পাকিস্তান যে তাকে ক্ষমতা হস্তান্তর করবে না এবং স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মানুষের অধিকার আনতে হবে সেটা তিনি ১৯৬৯ সালেই বলেছিলেন। তিনি যা বলেছেন তাই সত্যি হয়েছে। কারণ, তিনি বাঙালির ইতিহাস, অতীত ও ভবিষ্যৎ জানতেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণে তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বাকি সকল নির্দেশনা ও শর্ত দিয়ে গিয়েছিলেন। বিচ্ছিন্নতাবাদী তকমা পাওয়া থেকে বাঁচতে শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা করেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। স্বাগত বক্তব্য দেন মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মনিরা বেগম।

লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি গণতান্ত্রিক …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950