তিন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো রাজশাহী কলেজ

১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ

৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে ৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ। এসময় কলেজের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা ডা. মো: আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা মো: আরজেদ আলী। এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন: চুয়েটের বাসে মাদক নিতে গিয়ে হাতেনাতে ধরা, বহিষ্কার ৪ শিক্ষার্থী

বীর মুক্তিযোদ্ধা মো: আরজেদ আলীতাঁর বক্তব্যে কসবা আখাউড়া সীমান্তে সম্মুখযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি কৃতজ্ঞচিত্তে সাধারণ মানুষের মুক্তিযোদ্ধাদের সহায়তার কথা তুলে ধরেন।

রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. মো: আব্দুল মান্নান মহান মুক্তিযুদ্ধে রাজশাহী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন ,আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ছিলাম এবং দেশকে স্বাধীন করে ছিলাম। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এগিয়ে আসার জন্য উপস্থিত সকলকের প্রতি আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছিলাম তা ছিল মানবতার যুদ্ধ, দেশমুক্তির যুদ্ধ। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের জন্য তিনি রাজশাহী কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ঋদ্ধ করবে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ ও স্মৃতিচারণ করার জন্য তিনি বীর মুক্তিযোদের প্রতিগভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ ও সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিনসহ কলেজের প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে রাজশাহী কলেজ আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ: কলেজ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
  • ১০ নভেম্বর ২০২৬
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950