চতুর্থ ধাপে খুবির ১০২ আসন পূরণ, এখনো ফাঁকা ৬৩৫টি

১৫ ডিসেম্বর ২০২২, ১০:২১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে পঞ্চম ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার (১৪ ডিসেম্বর) থেকে। এর আগে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়। এ ধাপে মাত্র ১০২টি আসন পূরণ হয়েছে। ফাঁকা রয়েছে আরও ৬৩৫টি আসন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ ধাপ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫৩৪টি আসন পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি স্কুলের ২৯টি বিভাগে মোট আসন ১১৬৯টি। সে হিসেবে এখনো ফাঁকা ৬৩৫টি আসন।

এর আগে তৃতীয় ধাপ শেষে ৭৩৭টি আসন ফাঁকা ছিল। ৭ থেকে ১১ ডিসম্বর পর্যন্ত চতুর্থ মেধাতালিকায় ভর্তি চলে। তখন খুবির ২৯টি বিভাগের আসন পূর্ণ হয় ৪৩২টি। খালি ছিল ৭৩৭টি। খুবির পঞ্চম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

পূরণ হওয়া আসনের তালিকা দেখুন-

কোন বিষয়ে কতটি আসন। তালিকা দেখুন-

juhh

fhj

এর আগে গত ৪ ডিসেম্বর খুবিতে ভর্তির চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়। তৃতীয় মেধাতালিকা থেকে ভর্তি শুরু হয় ২৮ নভেম্বর থেকে। গত ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলে। এরপর চতুর্থ মেধাতালিকায় ভর্তি শেষে এখন চলছে পঞ্চম ধাপের কার্যক্রম।

সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬