৪ বছরে বিডিইউকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: ভিসি

০৯ ডিসেম্বর ২০২২, ০৬:১২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
তিনি বলেন, সেজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় তা শীঘ্রই বিডিইউতে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, সেজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় তা শীঘ্রই বিডিইউতে অন্তর্ভুক্ত করা হবে। © টিডিসি ফটো

আগামী চার বছরের মধ্যে বিডিইউ’ কে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)এর উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম। তিনি বলেন, সেজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় তা শীঘ্রই বিডিইউতে অন্তর্ভুক্ত করা হবে। উপাচার্য বলেন, বিডিইউ এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষ করার পর যেন গর্ব করে বলতে পারে আমি বিডিইউ এর গ্রাজুয়েট; সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সেজন্য সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রোগ্রামের শিক্ষার্থীদের আয়োজনে ‘কালচারাল নাইট ২০২২’ এ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম এসব কথা বলেন।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষা জীবনে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু চাকরির বাজার এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া সিজিপিএ এর উপর নির্ভর করে না। এখানে নেতৃত্বের গুণাবলী, যোগাযোগ দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতা, স্মার্টলি কাজ করার দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতাসহ আরও অনেকগুলি দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতাগুলি তোমাদের অর্জন করতে হবে। এই দক্ষতাগুলি অর্জনে ইতোমধ্যে আমরা অনেকগুলো ক্লাব স্থাপন করার উদ্যোগ নিয়েছি। এই ক্লাবগুলির মাধ্যমে তোমরা তোমাদের তুলে ধরার অবারিত সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো:আশরাফুজ্জামান-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 

এবার চাকরিতে প্রবেশের বয়স ৪০ দাবি 
  • ০৪ মার্চ ২০২৬
যবিপ্রবিতে কর্মরত অ্যালামনাইদের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনু…
  • ০৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন কেন, সংবিধান অনুযায়ী বর্তমান র…
  • ০৪ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
  • ০৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশে…
  • ০৪ মার্চ ২০২৬
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান
  • ০৪ মার্চ ২০২৬