‘বেগম রোকেয়ার দর্শন জ্ঞান-চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

০৯ ডিসেম্বর ২০২২, ০৫:০৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
‘বেগম রোকেয়ার দর্শন জ্ঞান-চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

‘বেগম রোকেয়ার দর্শন জ্ঞান-চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ © টিডিসি ফটো

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য ড. হাসিবুর রশীদ বলেছেন, বেগম রোকেয়ার দর্শন জ্ঞান চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রথমবারের মতো বেগম রোকেয়ার দর্শন নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘রোকেয়া পাঠ’ এর মোড়ক উন্মোচন ও বেগম রোকেয়া দিব উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর রোকেয়া দিবসে এই সংকলন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করে তিনি আরও জানান, আগামীতে অর্থনৈতিক সংকটের উত্তরণ ঘটলে ক্যাম্পাসে বেগম রোকেয়ার স্থায়ী ম্যুরাল স্থাপন করা হবে।
আজ বাংলাদেশ ও এ অঞ্চলে নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনের মধ্যদিয়ে রোকেয়া দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (০৯ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং প্রশাসন ভবনের দক্ষিণ প্রবেশদ্বারে মহীয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। 

আরও পড়ুন: পরিবার পাশে থাকলে মেয়েরা বিশ্ব জয় করতে পারবে

এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মোঃ গোলাম রব্বানী ও ছাত্রউপদেষ্টা মোঃ নুরুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাসেল চত্ত্বরে এসে শেষ হয়।

এরপর আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা ‘রোকেয়া পাঠ’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহীয়সী বেগম রোকেয়া শুধুমাত্র নারী সমাজ নয় বরং সমাজের সকল মানুষকে জাগ্রত করে আলোর পথে নিয়ে এসেছিলেন। 

উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950