ইবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ 

০২ ডিসেম্বর ২০২২, ১২:০৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
ইবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ 

ইবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণসামগ্রী শরীরে পড়ে ওবায়দুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনাস্থল, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবন এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় তারা নির্মাণ এলাকায় টিনের বেড়া ভাঙচুর করেন। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলমান কাজের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: ছাত্রআন্দোলনে সংহতি জানিয়ে বরখাস্ত হওয়া সেই শিক্ষক ফের বিভাগে যোগ দিলেন

আন্দোলনরত শিক্ষার্থী মামুন বলেন, নির্মাণশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করেই কাজ করা হচ্ছে। শ্রমঅধিকার আইনের নীতিমালাও মানা হচ্ছে না। ফলে একের পর এক দূর্ঘটনা ঘটেই চলেছে। আজকে নিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হলো। শ্রমিকদের হেলমেট, জুতা, হাতে কাভার পরিধানসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। আগামীকাল প্রধান প্রকৌশলীর সঙ্গে বসে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপিত করবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় প্রশাসনের নির্মাণাধীন ভবনের কাজের সময় পিলারের আঘাতে ওবায়দুল নামের শ্রমিকের মৃত্যু হয়। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন। পরে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ট্যাগ: ইবি
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কাদের সঙ্গে কোন ভেন্য…
  • ০২ অক্টোবর ২০২৬
‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ
  • ০২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ অক্টোবর ২০২৬