অকালে চলে গেলেন কুবি ছাত্র নাজমুল

৩০ নভেম্বর ২০২২, ০১:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
নাজমুল সবুজ

নাজমুল সবুজ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ১১টায় রাজধানীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্র জানা গেছে, গত ২২ নভেম্বর হার্টের চিকিৎসার জন্য ভারতের নয়া দিল্লিতে যান তিনি। চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছান। ঢাকায় আসার পর তিনি মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন: মেরিট না থাকলে চাকরি দেব না: ছাত্রলীগকে কুবি ভিসি

বুধবার সকাল ১০টায় নিজ এলাকার ময়নামতিতে এবং পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

নাজমুল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। নাজমুলের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সহপাঠীরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনও।

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬