জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাসপিয়া, সম্পাদক রানা 

২৯ নভেম্বর ২০২২, ০৭:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের রানা ইসলাম দায়িত্ব পেয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মোঃ. মহিউদ্দিন ও সহকারী অধ্যাপক মোঃ. শফিকুল ইসলাম কমিটির অনুমোদন দেন। 

কমিটিতে অন্যান্য পদে মধ্যে সহ সভাপতি পদে মোঃ তাহসিন ফাহাদ, মোঃ. আতিকুর রহমান, মোঃ শাহরিয়ার কবির রিশাত, আফরিদা তাবাসসুম, কোষাধ্যক্ষ পদে সাফকাতুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরী বর্ণীয়, সাফায়েত আরদিত নাবিল ও মোঃ. নাইমুল হাসান সুপ্ত দায়িত্ব পেয়েছেন। 

আরও পড়ুন: ৫ ডিসেম্বর শুরু ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা

সভাপতি তাসপিয়া ইসলাম বলেন, ক্ষুদ্র পরিসরের বিশ্ববিদ্যালয় জীবনে ক্যরিয়ার ক্লাবে সংযুক্ত থাকতে পারাটি অসাধারণ এক অভিজ্ঞতা। ২০১১ সালে যাত্রা শুরু করা জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কাজ করছে শিক্ষার্থীদের প্রফেশনাল জীবনের দক্ষতা তৈরি করতে। প্রফেশনাল জীবন শুরু থেকে শিক্ষার্থীদের সচেতন এবং আত্মবিশ্বাসী করতে প্রতিবছর জেএনইউসিসি আয়োজন করছে সেমিনার, কেইস কম্পিটিশন, ক্রিয়েটিভিটি কম্পিটিশন, আইডিয়া কম্পিটিশন ইত্যাদি। এই ধারাবাহিকতায় ক্লাবের প্রতিটি সদস্যের উন্নয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের নতুন কমিটির মূল লক্ষ্য।’

ট্যাগ: জবি জবি
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close