জবির তিনটি বিভাগে ভর্তি শুরু দুপুরে, ফি ১২ হাজার টাকা

২৭ নভেম্বর ২০২২, ১০:৫৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত তিনটি বিভাগ চারুকলা, নাট্যকলা ও সংগীতের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) দুপুর থেকে এ তিনটি বিভাগে ভর্তি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনের স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত তিনটি বিভাগের (চারুকলা, নাট্যকলা এবং সংগীত) ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ২৭ নভেম্বর দুপুর ১২টা হতে ১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে।

অনলাইনে ভর্তি ও ফি প্রদান: ২৭ নভেম্বর দুপুর ১২টা হতে ১ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত, চারুকলা এবং নাট্যকলা বিভাগের ভর্তি ফি ১২ হাজার ৪০০ টাকা। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীকে বিকাশ, নগদ, রকেট বা শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে।

আরো পড়ুন: জবির দুই বিভাগে ভর্তির মেধাতালিকা প্রকাশ

মূল কাগজপত্র জমা: আজ থেকে ১ ডিসেম্বর প্রতিদিন সকাল ০৯টা হতে বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত তিনটি বিভাগের (চারুকলা,নাট্যকলা এবং সংগীত) ভর্তি কাৰ্য্যক্রম জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ এবং জিএসটিভুক্ত বিষয়সমূহের অন্তর্ভুক্ত নয় বলে জানানো হয়েছে।

‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা পরিচয়ে থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950