২২ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপে ভর্তির বিষয়ে নির্দেশনা

২৭ নভেম্বর ২০২২, ০৯:৪৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ায় চতুর্থ ধাপের বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া তৃতীয় মেধাতালিকার কার্যক্রম আগামীকাল সোমবার ২৮ (নভেম্বর) থেকে শুরু হচ্ছে। আজ রোববার (২৭ নভেম্বর) গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ ধাপ হতে হতে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলবে: আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই যে কোনও একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে পছন্দমত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয় গুলিতে আর কখনও ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।

২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের কার্যক্রম আগামী ২৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে। ২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।

জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না। কোন আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে তার পছন্দমত অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) করতে পারবে।

আরো পড়ুন: গুচ্ছের তৃতীয় মেধাতালিকায় ভর্তি বিজ্ঞপ্তি ও মাইগ্রেশন নির্দেশনা প্রকাশ

প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে University Migration (২৮ নভেম্বর দুপুর ১২টা হতে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে) সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হবার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও GST Admission Guideline -এ দেওয়া হয়েছে।

‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬