‘পলিথিনকে না বলি, আমার ক্যাম্পাস পরিছন্ন রাখি’

২৬ নভেম্বর ২০২২, ০১:৪৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক র‌্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক র‌্যালি © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের অংশ হিসেবে ক্যাম্পাসের অভ্যন্তরে পলিথিন ব্যবহারে সচেতনতা বাড়াতে ও ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ‘পলিথিনকে না বলি, আমার ক্যাম্পাস আমি পরিছন্ন রাখি’ এই উপজীব্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে সমবেত হয়।

ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। 

আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ দায়িত্ব পালন করি, আমরা আবর্জনা যদি ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। 

আরও পড়ুন: খুবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তির তারিখ ঘোষণা

তিনি বলেন, আসুন আমরা নিজে পরিষ্কার থাকি এবং সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনে সহযোগিতা করি।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬
মেদ গলানো থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ, কালো কফি নাকি গ্রিন টি—…
  • ০২ অক্টোবর ২০২৬
সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসংযোগ: একটি রূপরেখা
  • ০২ অক্টোবর ২০২৬
গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬