গবেষণায় সহযোগিতা করতে জবি ও ইবির চুক্তি সই  

২৪ নভেম্বর ২০২২, ০৮:০০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
গবেষণায় সহযোগিতা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

গবেষণায় সহযোগিতা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মধ্যে গবেষণায় সহযোগিতা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গবেষণায় উন্নতির জন্য এই চুক্তিটি তিন বছরের জন্য কার্যকর থাকবে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই গবেষণা সহযোগিতা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া। চুক্তির স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান ও উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস।

আরও পড়ুন: সেই ৫ শিক্ষককে পাবলিক পরীক্ষা থেকে আজীবন অব্যাহতি

এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা যৌথ গবেষণা, প্রকাশনা, আর্থ-সামাজিক বর্জন, বঞ্চনা এবং উপজাতীয় ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিমূলক বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলিতে যৌথভাবে একাডেমিক ও গবেষণা কাজ করতে পারবে। 

এছাড়াও ল্যাবরেটরি, একাডেমিক ও গবেষণার সুবিধার পাশাপাশি অবকাঠামোগত সহায়তা, একাডেমিক ও গবেষণা বৃদ্ধির জন্য অপরপক্ষকে পরামর্শ, গবেষণার আগ্রহের ক্ষেত্রগুলি সনাক্তকরণ, শিক্ষা, গবেষণা এবং সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোত বিনিময়, একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়, যৌথ গবেষণা, ওয়ার্কসপ, কনফারেন্স এবং সহযোগিতামূলক কার্যক্রম করতে পারবে। 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম এবং উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: গবেষণা
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা পরিচয়ে থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950