কুবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক আকাশ

২৪ নভেম্বর ২০২২, ০৫:০০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
 সভাপতি মাহি, সম্পাদক আকাশ

সভাপতি মাহি, সম্পাদক আকাশ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।

এর আগে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

৯ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক আজকালের খবরের মীর শাহাদাত হোসেন (সহ-সভাপতি), দৈনিক ইত্তেফাকের জান্নাতুল ফেরদাউস (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক যায়যায়দিনের ইকবাল মনোয়ার (অর্থ-সম্পাদক), মানবকন্ঠের জুবায়ের রহমান (দপ্তর সম্পাদক), দৈনিক কুমিল্লার কাগজের সাঈদ হাসান (তথ্য ও পাঠাগার সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্য পদে জাগো নিউজ টুয়েন্টি ফোরের মোহাম্মদ শাহীন আলম ও বায়ান্ন টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩-এর  নির্বাচন কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটি সমিতির অষ্টম কার্যনির্বাহী পরিষদ। বর্তমান কমিটির দায়িত্ব হস্তান্তরের পর থেকে নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

ট্যাগ: কুবি
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬