জবিতে নবীন শিক্ষকদের সংবর্ধনা দিলো নীলদল

২৪ নভেম্বর ২০২২, ০৪:৪৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
জবি নীলদলের নবীন শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত 

জবি নীলদলের নবীন শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীলদল’ এর সাধারণ সভা ও ২০২২ বর্ষে যোগদানকৃত নবীন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সাধারণ সভা ও নবীন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।জবি নীলদলের দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষকদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়। এছাড়াও সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) এর আসন্ন ২০২৩ নির্বাচন কে কেন্দ্র করে আলোচনা এবং নির্বাচন নিয়ে নীলদলের করনীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য আফরিন হুদা তোরা'র সঞ্চালনায় দেড় শতাধিক শিক্ষকদের অংশগ্রহণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। 

উক্ত সভায় বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, নীলদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীলদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: জবি জবি
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬