দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে ১৩২৬ আসন ফাঁকা ইবির

২৩ নভেম্বর ২০২২, ১১:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক শ্রেণির তিন ইউনিটে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে ১ হাজার ৯৯০টি আসনের মধ্যে মোট ৬৬৪ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম শেষ করেছেন। বুধবার (২৩ নভেম্বর) ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভর্তি কমিটি সূত্র জানায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন। এই তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি।

প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে আসন খালি রয়েছে ১ হাজার ৩২৬টি। আসন খালি থাকা সাপেক্ষে শিগগিরই তৃতীয় মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন: ‘স্থায়ী বহিষ্কৃত’ ইডেনের ১৪ ছাত্রলীগ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বলেন, ভর্তির সঠিক সংখ্যার হিসাব রাখা একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন তারা অনেকেই আবার অন্য বিশ্ববিদ্যালয়েও মাইগ্রেশনের মাধ্যমে চলে যেতে পারে। আবার অন্য বিশ্ববিদ্যালয় থেকেও মাইগ্রেশনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে। তাই বর্তমান ভর্তির সংখ্যাটাই যে ঠিক থাকবে তা এখনি বলা যাচ্ছে না।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি আবেদনের ফল প্রকাশিত হয়। এরপর শুক্রবার (১৮ নভেম্বর) থেকে দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শুরু হয়। যা চলে সোমবার (২১ নভেম্বর) পর্যন্ত। মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।  

একই স্থানে ৫ গতিরোধক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
গোবিপ্রবি ছাত্রী দীপার ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১৭ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেল আরেক দেশ
  • ১৭ মার্চ ২০২৬
বিএনপি সরকারের এক মাসে ২৮ পদক্ষেপ, জানালেন মির্জা ফখরুল
  • ১৭ মার্চ ২০২৬
গাজীপুরে ধাপে ধাপে কারখানা ছুটি, বেতন-বোনাস পরিশোধে নেই শ্র…
  • ১৭ মার্চ ২০২৬
বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence