ভিসির পর নজরুল বিশ্ববিদ্যালয় প্রক্টরের ফেসবুক হ্যাকড

অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান

অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পর এবার প্রক্টর ও সিএসই বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধানের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। 

আজ সোমবার (১৭ অক্টোবর) রাতে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক আইডি থেকে সবাইকে অনাকাঙ্ক্ষিত যেকোনো মেসেজ এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি। 

আরও পড়ুন: মন্ত্রণালয়ের চাপ, ইউজিসির নীরবতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনীহা 

তিনি বলেন, গতকাল রবিবার (১৬ অক্টোবর) রাতে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়। ত্রিশাল থানায় আমি সাধারণ ডায়েরি করেছি, একইসঙ্গে বিটিআরসির সহযোগিতা নিচ্ছি। জরুরি প্রয়োজনে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ করছি।

এর আগে গত ১৭ আগস্ট নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এর ফেসবুক আইডি হ্যাক হয়। এরপর প্রায় ১৫ দিন পর আইডি ফেরত পান তিনি।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬