রিভা-রাজিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পদত্যাগের হুমকি

২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কলেজ ছাত্রলীগের ২৫ জন নেত্রী। 

রোববার (২৫ আগস্ট) দুপুরে কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

এর আগে, সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে কক্ষে আটকে মারধর এবং তার আপত্তিকর ছবি তুলে রাখার অভিযোগ করেন তিনি। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আত্মহত্যা করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: নানা অনিয়মে জর্জরিত বেসরকারি ৫ বিশ্ববিদ্যালয়। 

পরবর্তীতে রোববার সকালে এ ঘটনার জেরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে এই তদন্ত কমিটিকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শনিবার রাতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬