ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বেরোবি ছাত্র আটক

২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানা পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ওই শিক্ষার্থীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির এ তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ‘ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে তাকে (সুজন পাল) আটক করা হয়েছে। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়েল প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্মের বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’

আরো পড়ুন: টাকা দিলেই সনদ ও প্রশংসাপত্র দিতেন দোকানদার

বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজখবর রাখছি।’

জানা গেছে, বাংলা বিভাগের এক শিক্ষার্থী ধর্ম নিয়ে একটি পোস্ট করেন। এতে আপত্তিকর মন্তব্য করেন সুজন পাল। এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই শিক্ষার্থীর বিচারের দাবি ওঠে। পরে আজ ভোর রাতে তাকে আটক করে পুলিশ।

হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬