দুর্গাপূজার ছুটিতে পরীক্ষা নিয়ে বিতর্ক, তারিখ পেছানোর আশ্বাস

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

দুর্গাপূজার ছুটিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করার পরে তারিখ পেছানোর আশ্বাস দিয়েছেন বিভাগটির চেয়ারম্যান। 

দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে দুই থেকে পাঁচ অক্টোবর। তা সত্ত্বেও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার রুটিন প্রকাশ করে। ১ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠী এবং ৩ অক্টোবর অষ্টমী হওয়ায় এদিনগুলোতে পরীক্ষার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। 

সৌম্য দ্বীপ সাহা কুনাল নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন লিখেন,  ‘একাডেমিক ক্যালেন্ডারে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার পরও কীভাবে দুর্গাপূজার ষষ্ঠী ও অষ্টমীর দিন পরীক্ষার তারিখ দেওয়া হয়। হ্যাঁ আমরাতো সংখ্যালঘু, আমাদের হয়েতো বলার কেউ নেই বা বললেও আপনারা শুনবেন কেন? এই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। এমন প্রহসন মানা যায় না।’

আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় ভর্তিতে উত্তীর্ণ হলেন বেলায়েত

ওবায়দুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছি। এটা কীভাবে হয়? তারা সাধারণত সবসময় বাড়ি যাবার সুযোগ পায় না। আর এটা ধর্মীয় উৎসবের বিষয়। আমরা দাবি করেছি, শেষের একটা বা দুইটা পরীক্ষা যেন অন্তত পরে নেওয়া হয়।’

এ বিষয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘পরীক্ষা কমিটি মনে করেছে সেই সেমিস্টারে কোনো হিন্দু শিক্ষার্থী নেই। আর পূজা ওইদিন সন্ধ্যায় হওয়ায় পরীক্ষা কমিটি এই তারিখ দিয়েছে।’

পরীক্ষার তারিখ পরিবর্তনের আশ্বাস দিয়ে ‘১ অক্টোবর তারিখ পূজার যে অংশটি আছে সেটি সন্ধ্যায়। আর পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে আমি বলেছি, তিনি ৩ তারিখে যে পরীক্ষা সেটির তারিখ পরিবর্তন করে দেবে।’

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950