জবিতে অনুমোদন পেল বঙ্গবন্ধু চেয়ার

১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ AM
জবি

জবি © লোগো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিষ্ঠা পাচ্ছে 'বঙ্গবন্ধু চেয়ার'।

১৮ সেপ্টেম্বর (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পাশ হয়েছে। নীতিমালাও তৈরি হয়েছে। খুব দ্রুতই একজন স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও মর্যাদাপূর্ণ শিক্ষককে এ চেয়ারে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে বহিষ্কার

তিনি আরও বলেন, এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকরা ‘বঙ্গবন্ধু চেয়ার’ বা ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদবিতে ভূষিত হন। আমাদের নীতিমালা অনুযায়ী খুব দ্রুতই এটার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে দেশ বিদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬