ইবি ছাত্র মৈত্রীর সভাপতি আশিক, সম্পাদক সৌরভ

১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮ PM
বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী  বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি

বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী  বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী  বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াসিরুল ইসলাম সৌরভকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার সংগঠনটির ১৫তম সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই কমিটির অনুমোদন দেন। 

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মোর্শেদ, মাহমুদুল হাসান, অজয় কুমার দাস, সহ-সম্পাদক মিরাজ আল জামান অনিক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, প্রচার ও প্রকাশনা এইচ এম আরাফাত, দপ্তর সম্পাদক পবিত্র রায় পার্থ, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক রিপন রায়, অর্থ সম্পাদক রতন সাহা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ওয়ালিউল্লাহ বসুনিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ ফরিদ, সমাজ কল্যান সম্পাদক মুকিতুল হাসান তরঙ্গ। 

রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের(টিএসসিসি) করিডোরে শাখা ছাত্র মৈত্রীর ১৫তম সম্মেলনের মাধ্যমে সংগঠনটির সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আব্দুল মুঈদ।

আরও পড়ুন: সব বিষয়ে হবে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি

সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বর্তমান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড নুর আহমদ বকুল। বিশেষ অতিথি ছিলেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো ও রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইবি শাখার সাবেক সভাপতি মোরশেদ হাবিব, যুব মৈত্রী কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা , ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নিমাই চন্দ্র দেঁসহ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950