৪১তম বিসিএসের প্রিলি

পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রী না আনতে পিএসসির কঠোর নির্দেশনা

০৭ মার্চ ২০২১, ০৩:০৯ PM

© লোগো

আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

এদিন পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নিষিদ্ধ সামগ্রী না আনতে এক নির্দেশনা দিয়েছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৭ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সকল নিয়ােগ পরীক্ষার জন্য তাকে অযােগ্য ঘােষণা করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আগামী ১৯ মার্চ তারিখে অনুষ্ঠেয় প্রিলিমিনারি টেস্টে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মােবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা ও ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযােগ্য অপরাধ মর্মে নিম্নবর্ণিত বিষয়গুলাে ইতিপূর্বে পরীক্ষার্থীদেরকে জানিয়ে দেয়া হয়েছে-

ক) পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মােবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোন পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

খ) পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্রের সাহায্যে মােবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

গ) পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল পরীক্ষার্থীর মােবাইল ফোনে এস.এম.এস. প্রেরণ করা হবে। এস.এম.এস, বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।

ঘ) পরীক্ষার সময় পরীক্ষার্থীবৃন্দ কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খােলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়ােজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাযে কমিশনের অনুমােদন গ্রহণ করতে হবে।

“পরীক্ষার হলে কোন পরীক্ষার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যােগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সকল নিয়ােগ পরীক্ষার জন্য তাকে অযােগ্য ঘােষণা করা হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার দিন বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংকাক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা ও ব্যাগ না আনার জন্য সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীকে পুনরায় বিশেষভাবে অনুরােধ করা যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংশ্লিষ্ট সবার সার্বিক সহযােগিতা প্রত্যাশা করছে।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬