পরিবর্তন হয়নি ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ

০৬ মার্চ ২০২১, ০৬:৪৭ PM

© ফাইল ফটো

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়নি। প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়েই (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে।

করোনার কারণে আসন্ন ৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষা পেছাতে পরীক্ষার্থীদের একটি অংশ দাবি জানিয়ে আসছে। পরীক্ষা পেছানো হবে বলে সোশাল মিডিয়ায় গুঞ্জনও ছড়িয়েছে। তবে শনিবার (৬ মার্চ) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, ‘আমরা ৪১তম বিসিএসের তারিখ পরিবর্তন করিনি।’

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান জানিয়েছিলেন, ‘আমাদের পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই। সবাই পরীক্ষা দিতে আগ্রহী।’

বুধবার (৩ মার্চ) বিকালে পিএসসিতে এক অনির্ধারিত সভায় যথাসময়ে এ পরীক্ষা নেওয়ার জন্য সবাই মত দেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম সাধারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা চার লাখ ৭৫ হাজার। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৯ সালে নভেম্বরে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর থেকে আবেদন জমা জমা নেওয়া হয় ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence