শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীম আহসান

০৪ অক্টোবর ২০২০, ০৫:৫৫ PM
পিএসসির নতুন সদস্যের শপথ অনুষ্ঠান

পিএসসির নতুন সদস্যের শপথ অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নতুন সদস্য এম শামীম আহসান শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়ে গত ২৭ সেপ্টেম্বর আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, অন্যসব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে শামীমকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এরমধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত ওই পদে বহাল থাকবেন তিনি। সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। নতুন সদস্য শামীমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৩ জন।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬