পিএসসির নতুন সদস্য শামীম আহসান

২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম আহসান।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন জানিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যসব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে শামীমকে এই দায়িত্ব দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত ওই পদে বহাল থাকবেন তিনি।

বর্তমানে সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। শামীমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬