৪ বছরে বিসিএস ক্যাডার হলো ১৪ হাজার ৮১৩ জন

২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে আকর্ষণীয় চাকরিগুলোর মধ্যে অন্যতম হলো বিসিএস । বিগত পাঁচ বছরের আবেদন সংখ্যা সেদিকেই ইঙ্গিত করে। ধারাবাহিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় বিসিএসই যেন এখন তরুণদের একমাত্র লক্ষ্য।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ২ মে থেকে ৩৯তম বিসিএস পর্যন্ত গত ৪ বছরে ১৪ হাজার ৮১৩ জন বিসিএস ক্যাডার সুপারিশ করা হয়েছে। এসময়ে আরও ৫ হাজার ৪৬ জনকে নন-ক্যাডারে সুপারিশ করা হয়েছে। সদ্য বিদায়ী চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের দায়িত্ব থাকাকালীন সময়ে এই সুপারিশ করা হয়।

তথ্য মতে, ৩৫তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশ করা হয় ২ হাজার ১৮১ জন। ৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হন ২ হাজার ৩২৩ জন। ৩৭তম বিসিএসে সুপারিশ করা হয় ১ হাজার ৩১৩ জনকে। ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হন ২ হাজার ২০৪ জন এবং ৩৯তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশ করা হয় ৬ হাজার ৭৯২ জনকে।

২০১৮ সালের শেষের দিকে পিএসসি থেকে জানানো হয়েছিল, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পিএসসি ক্যাডার ও নন-ক্যাডার পদে সুপারিশ করেছিল ২০ হাজার ২২৫ জন। আর ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পিএসসি ক্যাডার ও নন-ক্যাডার পদে সুপারিশ করেছে মোট ৬০ হাজার ১১৮ জন। পিএসসির ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত উল্লেখযোগ্য কার্যক্রম পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

পিএসসি’র ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত উল্লেখযোগ্য কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, এ সময়ে পিএসসি ২৬ হাজার ৬৪৫ জনকে ক্যাডার পদে সুপারিশ করে। এ সময়ের মধ্যে ৩৩ হাজার ৫৭৬ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করে পিএসসি। বিসিএস ছাড়াও পিএসসি কর্তৃক বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বিভিন্ন ক্যাটাগরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদেও সুপারিশ করা হয়। ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত পিএসসি ৩ হাজার ১৮ জনকে প্রথম শ্রেণি এবং ২২ হাজার ৬৫৩ জনকে দ্বিতীয় শ্রেণির পদে সুপারিশ করা হয়। তাছাড়া, নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন নার্সিংও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে ২০১৬-২০১৮ সাল পর্যন্ত প্রায় ১৫ হাজারকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

২০১৮ সালের পর এ পর্যন্ত ৩৮তম বিসিএস থেকে ২ হাজার ২০৪ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। তাছাড়া ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করে পিএসসি। এছাড়াও এ সময়ে ৩৬তম এবং ৩৭তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগের কয়েকশ সুপারিশ করেছে পিএসসি।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬