রাষ্ট্রপতির সঙ্গে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের সাক্ষাৎ

২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:২২ AM

© সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাতে মিলিত হন তিনি। 

রাষ্ট্রপতি নবনিযুক্ত চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনকে অভিনন্দন জানিয়ে বলেন, পিএসসি উচ্চতর নিয়োগে দেশের প্রধানতম সংস্থা।

তিনি আশা প্রকাশ করেন, দেশের যোগ্য তরুণরা যাতে সরকারের বিভিন্ন পদে নিয়োগ পেতে পারে সে ব্যাপারে পিএসসি সর্বাত্মক প্রয়াস চালাবে।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এসব কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পিএসসি সার্বিক প্রচেষ্টা চালাবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে পিএসসির সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।

পিএসসি চেয়ারম্যান দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬