পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের শপথ বিকেলে

২১ সেপ্টেম্বর ২০২০, ০২:০০ PM
সোহরাব হোসাইন

সোহরাব হোসাইন © সংগৃহীত

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের শপথ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিশনের সহকারী সচিব সেখ শরীফুল ইসলাম।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় গত ১৭ সেপ্টেম্বর অবসরে যান। তার অবসরের একদিন আগে ১৬ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার।

তাঁর নিয়োগের আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সোহরাব হোসাইনকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে জনস্বার্থে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।

তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দায়িত্বে থাকাবস্থায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন অবসরোত্তর ছুটিতে যান।

২০১৩ সালের ১৩ ডিসেম্বর সোহরাব হোসাইনকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সৃজন করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পান সোহরাব হোসাইন। শিক্ষা সচিব হিসেবে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোহরাব।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব হোসাইন এর আগে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিববের দায়িত্ব পালন করেন।  

ঢাকা বিশ্ববিদ্যলয়ের বাংলা বিভাগের ছাত্র সোহরাব হোসাইন আওয়ামী লীগ সরকারের প্রথম দফার আমলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিবের (পিএস) দায়িত্বে ছিলেন।

ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। সোহরাব হোসাইন ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।

আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার ডিজেল 
  • ২৭ মার্চ ২০২৬
এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শুরু ২…
  • ২৭ মার্চ ২০২৬
‘বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া’, বি…
  • ২৭ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা
  • ২৭ মার্চ ২০২৬
যশোরে সাড়ে ৭ হাজার কৃষকের ঋণ মওকুফ
  • ২৭ মার্চ ২০২৬
তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence