সফলভাবে দায়িত্ব পালনের জন্য ড. সাদিককে রাষ্ট্রপতির কৃতজ্ঞতা প্রকাশ

১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭ AM

© সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদায় নিচ্ছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার বয়স ৬৫ বছর পূর্ণ হবে। সে হিসেবে একদিন আগে আজ অবসরে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে নতুন চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিদায়ের একদিন আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) ড. মোহাম্মদ সাদিক বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পিএসসির বিদায়ী চেয়ারম্যান দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তার আমলে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন একথা জানান।

পিএসসির বিদায়ী চেয়ারম্যান বলেন, বর্তমানে পিএসসি বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা কার্যক্রমের সময় অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে এবং পিএসসির প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, সরকারি নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

তিনি সফলভাবে দায়িত্ব পালনের জন্য পিএসসি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার সময়ে পিএসসিতে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমেও সহায়ক হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬