২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগে পিএসসির সুপারিশ

৩০ এপ্রিল ২০২০, ০৩:১৫ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাস মোকাবিলায় ৩৯তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া পাঁচ হাজার নার্স নিয়োগের সুপারিশও করেছে তারা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কমিশনের বিশেষ সভায় এই সুপারিশ অনুমোদন করা হয়। পিএসসির উপ-সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড- এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ৩৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ না থাকার কারণে ইতোপূর্বে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ৮ হাজার ১০৭ জন প্রার্থীর মধ্যে হতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ২ হাজার জন প্রার্থীকে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িক সুপারিশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশে হাসপাতালসমূহের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে। তবে সম্প্রতি আবেদনকৃত প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি এবং সিনিয়র স্টাফ নার্স পদ সংরক্ষিত রেখে এই ৫০৫৪ জন প্রার্থীকে সামরিক সুপারিশ করা হয়েছে।

বিস্তারিত ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd পাওয়া যাবে।

ট্যাগ: পিএসসি
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬