নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন পিএসসির

১৭ মার্চ ২০২০, ১১:৫৭ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতে কমিশন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া কর্ম কমিশন ভবনে লাল সবুজ বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কমিশন ভবন ও চত্বরে আলোকসজ্জা করা হয়। এই দিবসকে স্মরণ করে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘জাতির পিতার জন্ম না হলে পৃথিবীতে বাংলাদেশ নামের এই জাতিরাষ্ট্রের জন্ম হত না। বাঙ্গালীর একটি স্বাধীন পতাকা, বাঙ্গালীর একটি জাতীয় সঙ্গীত, বাঙ্গালীর একটি স্বাধীন রাষ্ট্র এবং সংবিধান- পৃথিবীতে আমাদের আত্মপরিচয়কে উন্মোচিত করেছে।’

তিনি বলেন, ‘জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানের নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আসুন আমরা সবাই আমাদের সততা, মমতা ও দক্ষতাকে এই জাতিরাষ্ট্রের জন্য উৎসর্গ করে প্রজাতন্ত্রের মানুষের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হয়ে জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করি।’

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কমিশন সচিবালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পাবিপ্রবিতে ১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন…
  • ২৮ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৮ জুন ২০২৬
এবারও ফরেন ক্যাডারে ফার্স্ট বুয়েট শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
শিক্ষা ক্যাডারের পদোন্নতির জন্য মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ক…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬