পিএসসির নির্মাণ প্রকল্পে করোনা ও জিকে শামীমের প্রভাব

১০ মার্চ ২০২০, ০১:২২ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কমপ্লেক্স (৮ম থেকে ১১ তলা পর্যন্ত) নির্মাণ প্রকল্পে করোনা ভাইরাস ও ঠিকাদার জিকে শামীমের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে প্রকল্পটির মেয়াদ বাড়ছে আরও ৬ মাস।

প্রকল্পের কাজের সঙ্গে সম্পৃক্ত নির্মাণসামগ্রী আনা হয় চীন থেকে। বর্তমানে চীনে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীন থেকে কোনো নির্মাণসামগ্রী আমদানি করা সম্ভব হচ্ছে না। অপরদিকে, ঠিকাদার জিকে শামীম গ্রেফতার হওয়ার কারণে প্রকল্পের কাজে বিলম্ব ঘটছে।

প্রকল্পের সমুদয় কাজ বিশেষ করে মাল্টিপারপাস হল নির্মাণ কাজ ২০২০ সালের জুনে সমাপ্ত হওয়ার সময় নির্ধারণ করা ছিল। অথচ এই সময়ে কাজ সমাপ্ত হচ্ছে না। ফলে প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন থেকে বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হচ্ছে।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অতিরিক্ত বরাদ্দ হিসেবে ২০ কোটি ৬৭ লাখ টাকা চাওয়া হয়েছিল। এর মধ্য থেকে ৫ কোটি টাকা বাদ দিয়ে ১৫ কোটি ৬৭ লাখ টাকা চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। তবে মাল্টিপারপাস হল নির্মাণ বাবদ ৫ কোটি টাকা আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখার আবেদন করা হয়েছে।

উপ-প্রকল্প পরিচালক ড. আবু নাসের চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে বর্তমানে চীন থেকে নির্মাণসামগ্রী আনা সম্ভব হচ্ছে না। অপরদিকে, জিকে শামীম বিভিন্ন অনৈতিক কাজের দায়ে গ্রেফতার হওয়ার কারণে প্রকল্পের কাজে বিলম্ব হচ্ছে। এই জন্য চলতি বছরের জুনে প্রকল্পের কাজ সমাপ্ত হচ্ছে না। আমরা আরও ছয় মাস বাড়তি সময় চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছি।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬