বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩২ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২৬ জানুয়ারি ২০২০, ০৩:০৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) পরীক্ষায় প্রার্থীদের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা সংক্রান্ত ২০১৪ এর ১৪ বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে সাধারণ বিসিএসে প্রবেশের সুযোগ ৩২ বছর করার নির্দেশনা চাওয়া হয়েছে।

৩০ বছর পার হয়ে যাওয়ায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত বিজিত শিকদারসহ পাঁচ শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আলতাফ হোসেন এই রিট দায়ের করেন।

রোববার (২৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব, জনপ্রশাসন সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, ‘জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন, অথচ সাধারণ বিসিএসে অংশগ্রহণকারী ৩০ বছর পর্যন্ত সুযোগ পাবেন— এটা সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যেন সবার সমান অধিকার নিশ্চিত হয় রিটে আমরা সেটাই চেয়েছি।’

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬