৩৭তম বিসিএস নন-ক্যাডারে আরও ৭৮৭ জনের নিয়োগ

২২ অক্টোবর ২০১৯, ০৫:০৫ PM

© ফাইল ফটো

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

ওয়েবাসাইটে প্রকাশিত ফলাফলে দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) শূন্যপদে ৭৮৭ জন প্রার্থীকে নন ক্যাডার ২য় শ্রেণির পদে সাময়িকভাবে কমিশন সুপারিশ করে।

যেসব পদে নিয়োগ দেয়া হয়েছে এর মধ্যে আছে সহকারী রাজস্ব কর্মকর্তা ৩৮৭ জন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৭৭ জন, সিএজি অফিসের অধিক্ষক ৮০ জন, পরিবেশ পরিদর্শক ২৮ জন, শ্রম পরিদর্শক ১৮ জন। এগুলো সবগুলোই ১০ গ্রেডের পদ।

এ নিয়ে এই বিসিএসে থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৮৮৫ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়া হল। ৩৭ তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন–ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। পদ পাওয়া সাপেক্ষে তাঁদের নিয়োগ দেয়া হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ
  • ২৬ অক্টোবর ২০২৬
এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে শঙ্কা
  • ২৬ অক্টোবর ২০২৬