৩৫তম বিসিএসে বঞ্চিত ১৭ জনকে নিয়ে হাইকোর্টের রুল

২৮ জুলাই ২০১৯, ০৭:৩১ PM

৩৫তম বিসিএসে সুপারিশকৃত ১৭ জনের নিয়োগ নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তাদের কেন নিয়োগ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। রবিবার (২৮ জুলাই) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. মনিরুল ইসলাম রাহুল ও সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য ও নাসিমা কে হাকিম।

পরে ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৫তম বিসিএসে পিএসসি সর্বমোট ২ হাজার ১৫৮ জন প্রার্থীকে সুপারিশ করে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে ২ হাজার ১১৮ জন প্রার্থীকে নিয়োগ দিলেও রিটকারী ১৭ জনকে এখনও নিয়োগ দেওয়া হয়নি। তাই নিয়োগ প্রজ্ঞাপন চ্যালেঞ্জসহ সুপারিশ করাদের নিয়োগ দিতে ১৭ জন প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনকারীরা হলেন, রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস.এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও মো. ফরহাদ হোসেন।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬