যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে ৪৭তম বিসিএসে

২৮ জুন ২০২৬, ০৫:২৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:৪৭ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে এই বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র ১ হাজার ৩২০ জন। এতে ২ হাজার ১৬৭টি  ক্যাডার পদই ফাঁকা রয়ে গেল। 

রবিবার (২৮ জুন) বিকেলে পিএসসি চূড়ান্ত ফল প্রকাশ করে। 

প্রকাশিত ফল অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে। 

পিএসসি জানিয়েছে,  প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না থাকায় ২ হাজার ৩৪৩ পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও ক্যাডারের শূন্য পদের স্বল্পতার কারণে উত্তীর্ণ সকল প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। তাদের মধ্য হতে মেধা ও সংশ্লিষ্ট পদের নিয়োগ যোগ্যতা, সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণপূর্বক “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩” এর বিধান অনুসারে সরকারের নিকট হতে প্রাপ্ত অধিযাচন অনুযায়ী বিধিমোতাবেক ৯ম, ১০ম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে পদ ছিল ৩ হাজার ৬৮৮টি। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে গত মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬