দৈবচয়নে হবে বিসিএস ভাইভা

১৭ জুলাই ২০১৯, ১২:১৬ AM

© ফাইল ফটো

দৈবচয়নের ভিত্তিতে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে প্রতিটি বিসিএস পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হতো। কিন্তু এবার কম্পিউটারে দৈবচয়নে পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, লিখিত পরীক্ষায় অধিকতর খাতা মুল্যায়ণে দ্বিতীয় পর তৃতীয় পরীক্ষক নিয়োগ করা হয়। মৌখিক পরীক্ষায়ও দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ২৯ জুলাই থেকে সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হবে। এরপর সাধারণ ও প্রফেশনাল ক্যাডারে এবং সবশেষ কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

পিএসসি সূত্র জানা যায়, বাড়তি সুবিধার আশায় অনেকে বিসিএস ফরম পূরণের সময় অনেকে শেষের দিকে করতো। এতে করে রেজিস্ট্রেশন নম্বর অনুসরণ করলে মৌখিক পরীক্ষা পরে হতো। এজন্য এবার আগের পদ্ধতি বাদ দিয়ে দৈবচয়নে যাওয়া হয়েছে।

এদিকে, সোমবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। সাধারণ ক্যাডারের এই মৌখিক পরীক্ষা চলবে আগামী ৩রা সেপ্টেম্বর পর্যন্ত। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। পাস করা ওই প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।

গত বছরের ১৩ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

আরো পড়ুন: সেপ্টেম্বরে ৪১তম বিসিএস বিজ্ঞপ্তি, পেছাচ্ছে ৪০তম ফল

আরো পড়ুন: বিসিএস প্রিলি পাসে শুধু পড়া নয়, কৌশলও লাগে

আরো পড়ুন: ৪১তম বিসিএস প্রিলির বুকলিস্ট

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬